নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চট্টগ্রাম মহানগর যুবদল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রবিবার ঐতিহাসিক বিপ্লব উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শ্রদ্ধা নিবেদন, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নাসির উদ্দিন চৌধুরী নাছিম, নগর যুবদলের সহ-অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, নগর যুবদলের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মো. আলাউদ্দিন, সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. সালাহ উদ্দিন, নগর যুবদলে সহ-প্রাথমিক ও গণশিক্ষা সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক সহ-শিল্প সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জিতু, বাকলিয়া থানা যুবদলের সাবেক […]