চট্টগ্রাম বন্দর হতে আমদানিকৃত লুব্রিকেন্ট অয়েল খালাসে ৭৮ লাখ টাকা খরচ হয়েছে। যার জন্য খরচের অনুকূলে ভাউচার তৈরি করেন সংশ্লিষ্ট তিন কর্মকর্তা। পরবর্তীতে ব্যাংকের মাধ্যমে তিনটি চেকে তা পরিশোধও করা হয়। কিন্তু খরচের সেই ভাউচারে ছিল না অনুমোদনকারীর স্বাক্ষর। বরং অর্থ লোপাট করতে নিজেরাই নিজেদের স্বাক্ষর দিয়ে অর্থ ছাড় করান। পরবর্তীতে বিভিন্ন একাউন্টের মাধ্যমে তা আত্মসাৎ করেন। প্রায় এক যুগ আগে এমন ঘটনা ঘটে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডে (এসএওসিএল)। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে ওঠে এসেছে এমন […]