কক্সবাজারের ঈদগাঁও উপজেলার হাফেজ মাওলানা মহি উদ্দীনকে আজীবন সম্মাননা দিয়েছে চট্টগ্রামের ট্রাই লিংগুয়াল শিক্ষাপ্রতিষ্ঠান পীস স্কুল এন্ড কলেজ পরিবার। শিক্ষা ও নৈতিকতা প্রসারে অসামান্য অবদান রাখা এবং ১০ বছর শিক্ষকতা পেশায় নিজেকে আত্মনিয়োগ করায় তাকে এ সম্মাননা দেয়া হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে শিক্ষাঙ্গনে অনুষ্ঠিত একটি প্রোগ্রামে এই সম্মাননা প্রদান করেন পীস স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটি। এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহফুজুর রহমান, আইআইইউসি ট্রাস্টি মেম্বার ও ভাইস চেয়ারম্যান আনোয়ার ছিদ্দিক চৌধুরী, সেক্রেটারি মহিবুল্লাহ চৌধুরী, পরিচালনা পর্ষদ সদস্য […]