কক্সবাজারের চকরিয়ায় চিংড়ির ঘেরে ডুবে হুরে জান্নাত রাফি নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
রাফি সাহারবিল ইউনিয়নের কোরালখালী নিবাসী রাসেল উদ্দিনের মেয়ে।
জানা যায়, সকালে বৃষ্টির পানি দেখতে গিয়ে পা পিছলে কালভার্টের পানিতে পড়ে ডুবে মারা যায় রাফি। পরে স্থানীয় লোকজন শিশু রাফিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
পূর্বকোণ/পিআর






















