তিন দিনের সরকারি সফরে শান্তিরক্ষা মিশন এলাকা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার বাংলাদেশ সেনাবাহিনীর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সফরকালে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্টসমূহ ও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন বলে জানা যায়। এছাড়াও, সেখানকার জনসাধারণের সেবার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী কর্তৃক নির্মিত একটি কমিউনিটি ক্লিনিক সেনাবাহিনী প্রধানের শুভ উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর পাঁচটি কন্টিনজেন্ট শান্তিরক্ষা মিশনে […]