চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

৭ মার্চ উপলক্ষে শ্রমজীবী মানুষের মাঝে যুবলীগের খাদ্য বিতরণ

অনলাইন ডেস্ক

৭ মার্চ, ২০২৩ | ১০:৫২ অপরাহ্ণ

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে চট্টগ্রাম মহানগরে শ্রমজীবী মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুবলীগ। মঙ্গলবার বিকেলে  নগরীর ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের পুরাতন ফিশারীঘাটের মাছ বাজার চত্বরে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুর উদ্যোগে দুই শতাধিক শ্রমজীবী মানুষদের এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

 

যুবলীগ নেতা মারুফ আহমেদের সভাপতিত্বে ও অপু দাশের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যান বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন ইকবাল, বিশেষ অতিথি ৩৪ নম্বর পাথর ঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর, মহানগর মৎস্য আড়তদার সমিতির সভাপতি শামসুল হক।

 

উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, সুফিউর রহমান টিপু, নুরনবী পারভেজ, আবদুল মতিন, রায়হান নেওয়াজ সজীব, মো. ইমতায়াজ বাবলা, রাশেদ চৌধুরী, হরিলাল দাশ, প্রদীপ দাশ, অদির দাশ, ফরহাদ আব্দুল্লাহ্, মো. ইসমাঈল, নুরুল ইসলাম রাসেল, সাজ্জাদ আলী জুয়েল, মারুফুল ইসলাম মারুফ, মো. সাজিবুল ইসলাম সজিব, রমজান আলী, মোস্তফা মামুন ভূঁইয়া, তানভীর হাসান, ওয়াহেদ রুবেল, মো. রাশেদ, মো. শহীদুল্লাহ শহীদ, মো. শোয়েব, মাকসুদুর রহমান, মো. আরাফাত, মো. মাসুম, নুর শরীফ রকি,নাজমুল হক নোমান, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, ইফতেখার উদ্দিন ইফতি, হারুনুর রশীদ সামিউল, সৌরেন বড়ুয়া রিও, প্রান্তি ভট্টাচার্য, পলাশ চক্রবর্তী, মাইনুল হাসান সোহান, সুমন দাশ, আব্দুল শুক্কুর, নজরুল ইসলাম টিপু, মো. আকিল, মামুন হোসেন আবির, শহীদুল আলম শহীদ, সজীব কান্তি দাশ, মোঃ ইয়ামিন, ডিবলু দাশ, আব্দুলাহ্ আল হাসান  প্রমুখ।

 

প্রধান অতিথির বক্তব্যে জালাল উদ্দীন ইকবাল বলেন, বাঙালির কৃষ্টি ও সংস্কৃতিকে সমুন্নত রেখে গেরিলা যুদ্ধের মাধ্যমে কিভাবে দেশ স্বাধীন করতে হবে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণের মাধ্যমে এ পথ বাতলে দিয়েছিলেন। বাঙালি জাতির মুক্তির পথ স্পষ্ট করে দিয়েছিলেন অনন্তকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণের মাধ্যমে। এ ভাষণ আমাদের মুক্তির মন্ত্র, সংগ্রামের চেতনা, আত্মত্যাগের প্রেরণা।’

 

এসময় দেবাশীষ পাল দেবু বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে। কোনো ধরনের আপোসের পথে না গিয়ে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে ৩০ লাখ মানুষ জীবন উৎসর্গ করেন, যা বিশ্ব ইতিহাসে নজিরবিহীন।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট