চট্টগ্রামের ফটিকছড়ি পৌর সদরের রাজঘাট এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আটটি দোকান ও গুদামে আগুনে পুড়ে গেছে। আজ সোমবার (১৭ আগস্ট) ভোরে মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম চৌধুরীর মালিকানাধীন অফিস ও দোকানে এ ঘটনা ঘটে।
মালিকপক্ষের দাবি, পূর্বশত্রুতার জেরে আগুন দিয়ে নাশকতা চালানো হয়েছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান আকরামুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে আনুমানিক সাত লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি ও ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
পূর্বকোণ/পিআর

















