চট্টগ্রাম শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত হাফেজ নুরুল মোস্তফা রাফাত।

মদিনায় সড়ক দুর্ঘটনায় রাউজানের যুবসেনা নেতা নিহত

রাউজান সংবাদদাতা

১৫ আগস্ট, ২০২৬ | ১০:৩১ অপরাহ্ণ

সৌদি আরবের মদিনা শহরে সড়ক দুর্ঘটনায় হাফেজ নুরুল মোস্তফা রাফাত (২৭) নামে রাউজানের এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ ইসলামী যুবসেনা রাউজান দক্ষিণের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং সাবেক ছাত্রসেনা নেতা ছিলেন।

শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ সময় ভোর ৪টার দিকে মদিনা শহরের তোফা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফাত মদিনায় একটি গ্রোসারি দোকানে চাকরি করতেন। ডিউটি শেষে বাসায় ফেরার পথে একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাঁর মৃত্যু হয়।

নিহত রাফাত রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের কালা সওদাগরের প্রকাশ উকিল আলমগীর সাহেবের বাড়ির বাসিন্দা। তাঁর বাবা মৃত নুরুল আবছার। চার ভাইয়ের মধ্যে রাফাত ছিলেন দ্বিতীয়।

রাফাতের চাচা মোরশেদ আলম জানান, জীবিকার উদ্দেশ্যে প্রায় চার মাস আগে সৌদি আরবে যান রাফাত। সেখানে মদিনা শহরের একটি গ্রোসারি দোকানে চাকরি নেন তিনি।

মৃত্যুকালে রাফাত স্ত্রী ও দুই বছর বয়সী একমাত্র কন্যাসন্তান রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে রাফাতের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার রাউজান উপজেলা দক্ষিণের নেতৃবৃন্দ।

এক যৌথ শোকবার্তায় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাউজান দক্ষিণের সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরী, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম রেজবী, উপজেলা আহলে সুন্নাতের সভাপতি আল্লামা আবু মোস্তাক আলকাদেরী, সাধারণ সম্পাদক আল্লামা মুফতি জিল্লুর রহমান হাবীবী, গাউসিয়া কমিটি বাগোয়ান ইউনিয়ন শাখার সভাপতি মাস্টার লোকমান চৌধুরী ও সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ মুহাম্মদ শওকত হোসাইন রজভী, রাউজান উপজেলা দক্ষিণ যুবসেনার সভাপতি যুবনেতা আমান উল্লাহ আমান, সাধারণ সম্পাদক যুবনেতা কাজী শওকত উদ্দিন, রাউজান উপজেলা দক্ষিণ ছাত্রসেনার সভাপতি ছাত্রনেতা কাজী কায়েস উদ্দিন এবং সাধারণ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শওকত আলী শোক প্রকাশ করেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

পূর্বকোণ/সারোয়ার

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট