চট্টগ্রাম নগরীর লালখান বাজার, বাগমনিরাম ও জামালখান ওয়ার্ডে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে তারের জঞ্জাল অপসারণে কাজ শুরু করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সোমবার (১৫ জানুয়ারি) টাইগারপাসের চসিক কার্যালয়ে ডিশ ও ইন্টারনেট সংযোগ প্রদানকারী বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও সংগঠনসহ প্রযুক্তি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সভায় এ সিদ্ধান্ত নেন মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। মেয়র বলেন, চট্টগ্রাম শহরকে নান্দনিকভাবে গড়ে তোলার লক্ষ্যে ভূ-গর্ভস্থ নেটওয়ার্ক সৃষ্টি ও ড্রেনেজ সিস্টেম ব্যবহার করে ডিস ও ইন্টারনেট ক্যাবল সঞ্চালনের বিষয়ে সভায় […]