খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়িতে গত সাতমাসে প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের চোরাই কাঠ জব্দ করা হয়েছে। উপজেলা বনবিভাগ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে পাচারকালে এসব কাঠ জব্দ করা হয়। লক্ষ্মীছড়ি বনবিভাগ সূত্রে জানা যায়, সম্প্রতি একত্রে ২০ লক্ষাধিক টাকার চোরাই কাঠ জব্দ করা হয়। এতে কাঠের পরিমাণ ছিল প্রায় দুই হাজার ঘনফুট। বর্মাছড়ি এলাকায় ছোট ধুরুং নদী থেকে এবং দুল্যাতলীর চংড়াছড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গত ২৭, ২৯ ও ৩০ জানুয়ারি এ অভিযান পরিচালনা করা হয়। […]