লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ভাঙিয়ে সরই ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানির কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। সরই ইউনিয়ন বিএনপির সদস্য মো. ফিরোজ (৪৫) এই চাঁদা দাবি করেছেন বলে জানা গেছে। লামা উপজেলার সরই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে বিএনপির সভাপতির নেতৃত্বে লাগিয়ে দেওয়া তালা গত ৪৩ দিনেও খুলেনি। এই তালা খুলতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্থানীয় বিএনপির নেতাদের ম্যানেজ করতে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। সরই ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিসের কাছে […]