সুবেদার মেজর আব্দুল মাবুদ চৌধুরীর (অব.) জন্ম ১৯৫৬ সালের ১৫ মে। মাত্র ১৫ বছর বয়সে মুক্তিযুদ্ধে যোগ দেন তিনি। পিতার নির্দেশে প্রশিক্ষণ নিতে কক্সবাজার থেকে সীমান্ত পেরিয়ে ভারতের আগরতলায় যান। সেখানে প্রাথমিক প্রশিক্ষণ শেষে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন সীমান্ত অভিযানে অংশ নেন। এভাবে প্রায় ৫০ দিন প্রশিক্ষণ ও যুদ্ধের অভিজ্ঞতা অর্জনের পর থার্ড ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেন তিনি। যুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে আব্দুল মাবুদ জানান, প্রাথমিক প্রশিক্ষণে অস্ত্র ও গোলাবারুদ বহনসহ নানা কৌশল শেখানো হতো। দুই সপ্তাহের বেশি […]