বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির ৩ সদস্যকে আটক করেছে বিজিবি। এসময় তাদের কাছ থেকে প্রায় ১ লাখ ৬৮ হাজার মিয়ানমার কিয়াট জব্দ করা হয়েছে। আটককৃতরা হলেন—রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাসিন্দা থুইনুমং মার্মার ছেলে উয়ইমং মার্মা (২৫), বান্দরবানের রুমা উপজেলার মিলুচিং মার্মার ছেলে হ্লাচিং থোয়াই মার্মা (২৪) এবং একই এলাকার মংক্যাচিং মার্মার ছেলে গরাইমং মার্মা (৩০)। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪৮ নং পিলারের কাছে আমতলী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় খবর পেয়ে বিজিবি […]