
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইসলামপুর ইউনিয়নের মোহাম্মদপুর ৪ নম্বর ওয়ার্ডের আরএনসি ইট ভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুক্রবার( ১৭ এপ্রিল) সন্ধ্যায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. মোকছেদুল ইসলাম (৩৩)।
তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর জয় বাংলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ফরাজি পাড়ার লালমিয়ার ছেলে।
নিহতের লাশ রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
এবিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আরমান হোসেন দৈনিক পূর্বকোণকে জানান, ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহতের ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করেছে।
পূর্বকোণ/পারভেজ