বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (২১) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড মিনঝিরি (সাদাপাহাড়) এলাকায় এই ঘটনা ঘটে। নিখোঁজ পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার মো. সাইফুল্লাহ’র ছেলে। জানা যায়, সায়েম তার সঙ্গীয় আরও ৫ বন্ধুসহ আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় সীতাকুণ্ড এলাকা থেকে লামার মাতামুহুরী নদীর পাশে মিনঝিরি হোয়াইট পিক স্টেশন নামে রিসোর্টে বেড়াতে আসে। রিসোর্টে চেকইন […]