চট্টগ্রাম রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সন্দ্বীপে কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক
অভিযুক্ত মিলাদ

সন্দ্বীপে কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পলাতক

সন্দ্বীপ সংবাদদাতা

১৯ এপ্রিল, ২০২৬ | ১১:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে ১০ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মিলাদ (৪২) নামের এক অটোচালকের বিরুদ্ধে। শুক্রবার (১৮ এপ্রিল) বাউরিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে বিকেল সাড়ে ৪ টায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন শিশুটির মা নানার বাড়িতে অবস্থান করছিলেন এবং বাবা ঘরের বাইরে ছিলেন। এসময় মিলাদ নামে এক অটোচলক ঘরে প্রবেশ করে শিশুটির হাত-পা বেঁধে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছে শিশুটির পরিবার। অভিযুক্ত মিলাদকে ধরতে রাতভর অভিযান অব্যাহত ছিল বলে জানিয়েছে সন্দ্বীপ থানা পুলিশ।

 

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। প্রশাসন জানিয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট