
কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশ এক বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধ চক্রের ২০ আসামিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) ভোররাত থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এবারের অভিযানে গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ১ জন জিআর সাজা পরোয়ানার পলাতক আসামি রয়েছে। এছাড়া অন্যান্যদের মধ্যে রয়েছে-১৩ জন জিআর পরোয়ানার পলাতক আসামি, ২ জন সিআর পরোয়ানার পলাতক আসামি, নিয়মিত মামলায় গ্রেপ্তারকৃত ৪ জন।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অপরাধীদের ধরতে এবং পরোয়ানা তামিল করতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
পূর্বকোণ/সিজান/পারভেজ