আকস্মিক পরিদর্শনে গিয়ে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে অনুপস্থিত পেয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল। একই সঙ্গে অফিসে উপস্থিত না থাকা কয়েকজন কর্মচারীর আগের দিনের হাজিরা খাতায় স্বাক্ষর থাকার বিষয়টিও তার নজরে এসেছে। সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা ৫৫ মিনিটে নিজ গাড়িতে করে নারায়ণগঞ্জ সদর ভূমি অফিসে যান ভূমি প্রতিমন্ত্রী। সেখানে পাশাপাশি অবস্থিত নারায়ণগঞ্জ সদর, ফতুল্লা সার্কেল ও সিদ্ধিরগঞ্জ সার্কেল ভূমি অফিস পরিদর্শন করেন তিনি। জানা গেছে, প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সময় অফিসে মাত্র দুই-একজন স্টাফ […]