চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘চীন-বাংলাদেশ ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন ফর মেরিন রিমোট সেন্সিং’ বা ‘স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডেটা ইনোভেশন সেন্টার’-এর উদ্বোধন হচ্ছে আজ মঙ্গলবার। এটি দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক সমুদ্র গবেষণা কেন্দ্র। এর মাধ্যমে স্যাটেলাইটভিত্তিক সমুদ্র ও আবহাওয়া সংক্রান্ত তথ্য সংগ্রহ, গবেষণা এবং দুর্যোগ পূর্বাভাসে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। গতকাল সোমবার দুপুরে ক্যাম্পাসে উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রকল্পের সমন্বয়ক ও ডেটা সেন্টারের পরিচালক অধ্যাপক মোহাম্মদ মোসলেম উদ্দিন মুন্না বলেন, ‘বঙ্গোপসাগর নিয়ে উচ্চমানের গবেষণার জন্য দীর্ঘদিন ধরে দেশের নিজস্ব রিয়েল-টাইম […]