বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন এসিআই কনজ্যুমার ব্র্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। ব্যবসায়িক নেতৃত্ব, পরিচালনগত দক্ষতা এবং প্রতিষ্ঠানের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা লাভ করেন। গত ২৩ নভেম্বর ব্র্যান্ড ফোরামের ১০ম লিডারশিপ সামিটের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় পঞ্চম বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস। এ আয়োজনে নেতৃত্ব, উদ্ভাবন ও ব্যবসায়িক […]