চট্টগ্রাম মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ওয়ান ব্যাংক ও সামান ইন্টারন্যাশনালের চুক্তি

ওয়ান ব্যাংক ও সামান ইন্টারন্যাশনালের চুক্তি

বিজ্ঞপ্তি

৬ অক্টোবর, ২০২৬ | ৬:১৯ অপরাহ্ণ

ওয়ান ব্যাংক পিএলসির ক্রেডিট ও ডেবিট কার্ডধারীদের বিশেষ সুবিধা দিতে সামান ইন্টারন্যাশনাল লিমিটেডের সঙ্গে পার্টনারশিপ চুক্তি করেছে ব্যাংকটি। চুক্তির আওতায় সামান ইন্টারন্যাশনালের নির্ধারিত পণ্য ও সেবা গ্রহণের ক্ষেত্রে ওয়ান ব্যাংকের কার্ডধারীরা বিশেষ সুবিধা পাবেন।
 
 
চুক্তি অনুযায়ী, ওয়ান ব্যাংকের কার্ডধারীরা হুন্দাই এক্সটিয়ার, অ্যাপোলো ও ভেডোল ব্র্যান্ডের লুব্রিকেন্টে ফ্ল্যাট ১৫ শতাংশ ছাড় পাবেন। পাশাপাশি নির্ধারিত পণ্য কেনার ক্ষেত্রে ওয়ান ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ৩ থেকে ৬ মাসের ইএমআই সুবিধা নিতে পারবেন। তবে এসব অফার ও সুবিধা নির্ধারিত শর্তসাপেক্ষে কার্যকর হবে।
 
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সামান ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আজাদ শামসী এবং ওয়ান ব্যাংক পিএলসির হেড অব কার্ডস বিজনেস সৈয়দ মারুফ আলী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
 
 
অনুষ্ঠানে সামান ইন্টারন্যাশনাল লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, সিওও ও সিএফও আজম খান এবং ডিরেক্টর ও সিবিও মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন। ওয়ান ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ট্রানজেকশন অ্যান্ড ইনভেস্টমেন্ট ব্যাংকিং ইফতেখার আহমেদ জাফর এবং হেড অব বিজনেস এক্সিলেন্স মো. মাহিনুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
 
 
চুক্তির ফলে সামান ইন্টারন্যাশনালের নির্ধারিত পণ্য কেনার ক্ষেত্রে ওয়ান ব্যাংকের কার্ডধারীরা বিশেষ সুবিধা পাবেন। একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদার হবে।
 
পূর্বকোণ/প্রান্ত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট