প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের আওতায় প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের ভাতার আবেদন শুরু হয়েছে। ৫ বছর মেয়াদে এ ভাতা পাওয়ার জন্য আবেদনপত্র জমা দেয়া যাবে ১৫ মে পর্যন্ত। গত ৩১ মার্চ থেকে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। মনোনীত সন্তানদের চলতি বছরের জানুয়ারি থেকে ভাতা কার্যকর হবে। একজন প্রতিবন্ধী সন্তান প্রতিমাসে এক হাজার টাকা করে এ ভাতা পাবে। কোন প্রবাসীর একের অধিক প্রতিবন্ধী সন্তান থাকলে তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা আবেদন করতে হবে। প্রবাসী কল্যাণ ও […]