চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে আসা রফিকুল ইসলাম বকুল নামের এক যাত্রীর কাছ থেকে ১ কেজি ২২০ গ্রামের ৩২টি সোনার চুড়ি জব্দ করেছে কাস্টমস কর্মকর্তারা । আটক সোনার আনুমানিক বাজারমূল্য এক কোটি ২২ লাখ টাকা। শুক্রবার (১৫ মার্চ) সকালে গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার ব্যাগেজ তল্লাশি করে এসব সোনার চুড়ি জব্দ করা হয়। শুক্রবার সকাল ৯টা ২ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটযোগে চট্টগ্রাম পৌঁছেন রফিকুল। এরপর তার দেহ তল্লাশি এবং সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করা কয়। এ সময় […]