চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ‘জীবন গ্রুপ’ নামের একটি কিশোর গ্যাং গ্রুপের ৪ সদস্যকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-৭। শনিবার (১৬ মার্চ) রাত সোয়া ১০টায় নগরীর সদরঘাট এলাকার ডিটি রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো- আনোয়ারা উপজেলার শিলাআগড়ার আব্দুল খালেকের ছেলে মো. পারভেজ হোসেন (২৮), সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির শওকত আলীর ছেলে মো. শাহীন (৩২), কুমিল্লার মুরাদনগর থানার এলখাল এলাকার জয়নাল মিয়ার ছেলে মো. রফিকুল ইসলাম (৩০) ও আনোয়ারা উপজেলার শিলাইগড়া এলাকার আব্দুল খালেকের ছেলে মো. মিল্লাত (৩২)। বিষয়টি […]