চট্টগ্রাম নগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। জমিয়তুল ফালাহ্ মসজিদের খতিব হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী ইমামতি করেন। ঈদের জামাত শেষে খুতবা পাঠ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি কামনার পাশাপাশি ফিলিস্তিন সহ নিপীড়িত-নির্যাতিত মুসলমানদের জন্য আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। সাধারণ মুসল্লিদের পাশাপাশি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সাবেক মেয়র […]