চট্টগ্রামের সাতকানিয়ায় ২০১৮ সালে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ওই আসামির নাম মো. পারভেজ (৩১)। তিনি সাতকানিয়া উপজেলার চুড়ামনি গ্রামের মো. সোলায়মানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২ এপ্রিল রোকেয়া বেগমের সঙ্গে ইটভাটার পিকআপ চালক পারভেজের বিয়ে হয়। বিয়ের সময় রোকেয়ার পরিবার পারভেজকে […]