চট্টগ্রামে অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা গোলাপের দোকান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হল- হাটহাজারীর কোয়াইশ এলাকার উছমান আলী মেম্বারের বাড়ির মৃত রহমত উল্লাহর ছেলে মো. তৈয়ব আলী (৪৪), সাতকানিয়ার সোনাকানিয়া নাপিতপাড়ার মৃত অনন্ত শীলের ছেলে রূপন শীল (২৮), নেত্রকোনার মদন থানার আকনা মীরবাড়ির মৃত ফজর আলীর ছেলে মো. মন্নান (৫০), কক্সবাজারের উখিয়া উজিয়া পাড়ার মো. রানার মেয়ে মোছা. শারমিন (১৯), সন্দ্বীপের […]