চট্টগ্রাম বন্দরে আমদানিকৃত ৪৫ লট পণ্য রবিবার (১২ জানুয়ারি) অনলাইন নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস হাউস। চলতি বছরের প্রথম এই নিলামে ৪৭ লট পণ্য রাখা হলেও দুই লট পণ্যের নিলাম স্থগিত করা হয়েছে। ফলে ৪৫ লট পণ্যের নিলাম অনুষ্ঠিত হবে। যার মধ্যে একাধিক পণ্যের সংরক্ষিত মূল্য কোটি টাকার বেশি। নিলামে তোলা ৪৫ লট পণ্যের মধ্যে রয়েছে নিট ফেব্রিক্স প্রিন্টেড, প্লাস্টিক ম্যাটেরিয়াল, উড ফ্রি পেপার, নন ওভেন ফেব্রিক্স, ডুপ্লেক্স পেপার বোর্ড, তিন চাকার অটোরিকশার টিউবসহ টায়ার, ফায়ার রেসিসটেন্ট ডাবল ডোর শিট, […]