চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ৫১টি কাপড়ের রোলসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ (পশ্চিম)। গ্রেপ্তারকৃতরা হলো-মো. আকবর আলী (২৬), মো. শহিদুল ইসলাম জীবন (২৭), মো. আব্দুল করিম হৃদয় (২৭) ও মো. হাছান (২৬)। রবিবার (১৫ জুন) রাতে হালিশহর ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মহানগর গোয়েন্দা পুলিশ জানায়, গত ৬ জুন বিকাল সাড়ে ৪টায় হালিশহরের বড়পুল এলাকার একটি গোডাউনের সামনে ২২০টি কাপড়ের রোল ভর্তি একটি কাভার্ডভ্যান রেখে চালক ঈদ করতে […]