বার বার পিছিয়েও অবশেষে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের নির্মাণকাজ। আগামী ২২ এপ্রিল ঢাকায় জাপানি দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষরের পরই শুরু হবে ৬ হাজার ২শ কোটি টাকা ব্যয়ে দুটি জেটির সমন্বয়ে একটি টার্মিনাল নির্মাণ। নানামুখী জটিলতায় বার বার পিছিয়েছে ২৪ হাজার কোটি টাকার এই মেগা প্রকল্প। কয়েক বছর আগে ৯ হাজার কোটি টাকা খরচ করে কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়িতে তৈরি করা হয় সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ এবং সাড়ে ১৪ মিটার গভীরতার কৃত্রিম চ্যানেল। এরই মধ্যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের […]