চট্টগ্রাম শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে জুমার নামাজে যাওয়ার পথে কারের ধাক্কায় পথচারী নিহত

কক্সবাজার প্রতিনিধি

১৩ মার্চ, ২০২৬ | ৪:৫৪ অপরাহ্ণ

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় নজির আহমদ নামে এক পথচারী নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) দুপুর ১২টায় রামু উপজেলার হিমছড়ি মেরিন ড্রাইভ সড়কের পেঁচারদ্বীপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নজির আহমদ উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নিহতের ছেলে মোহাম্মদ ইউনুস জানান, তার বাবা জুমার নামাজ আদায়ের জন্য বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাচ্ছিলেন। এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি ভাড়ায় চালিত ‘দুয়েল’ কার তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৌম নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি ও এর চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/এরফান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট