চট্টগ্রাম বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

রাঙ্গুনিয়া সংবাদদাতা

২৯ এপ্রিল, ২০২৬ | ২:১৮ অপরাহ্ণ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা ঘটে।

এতে আহত হয়েছেন আরও তিনজন।

নিহত অটোরিক্সা চালকের নাম সেলিম (৪০)। তিনি কদমতলী ইউনিয়নের আজিজনগর এলাকার লিয়াকত আলীর ছেলে। তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এসব তথ্য জানিয়েছে ‎রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ ও চিকিৎসক।

জানা যায়, চট্টগ্রাম-কাপ্তাই রাস্তার মাথা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিক্সা মরিয়মনগর কাটাখালী এলাকা দিয়ে যাওয়ার সময় গাছের ঢাল ভেঙে গাড়ির ওপর পড়ে। এতে চাকল নিহত ও তিন যাত্রী আহত হন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট