চট্টগ্রাম বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

উখিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

উখিয়ায় মাদকবিরোধী অভিযানে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

উখিয়া সংবাদদাতা

২৯ এপ্রিল, ২০২৬ | ৮:৩৯ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

বুধবার (২৯ এপ্রিল) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক মো. জহিরুল ইসলাম এই অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

 

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালীতে একটি টহল দল সীমান্ত পিলার থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তরে বাংলাদেশের অভ্যন্তরে কাটাখাল নামক স্থানে অবস্থান নেয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ভারি বৃষ্টির সুযোগ নিয়ে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি টহল দল তাকে ধাওয়া করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি তার হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত দৌড়ে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত বস্তাটির ভেতর থেকে নীল রঙের ১০টি বায়ুরোধী প্যাকেটে মোট ১ লাখ ইয়াবা উদ্ধার করে। তবে ওই এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়েও কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানিয়েছেন, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে শনাক্ত ও গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট