চট্টগ্রাম বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় মূলহোতাসহ গ্রেপ্তার ১৪

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় মূলহোতাসহ গ্রেপ্তার ১৪

টেকনাফ সংবাদদাতা

২৮ এপ্রিল, ২০২৬ | ১১:৫৮ অপরাহ্ণ

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও পাচারকারী চক্রের মূলহোতাসহ ১৪ জন সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

 

মঙ্গলবার (২৮ এপ্রিল) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এই অভিযানের তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম এলাকায় ভোরে একটি সন্দেহভাজন কাঠের নৌকা তল্লাশি করে শুল্ক কর ফাঁকি দিয়ে পাচারের জন্য রাখা ৯০০ বস্তা সিমেন্ট জব্দ এবং নৌকায় থাকা পাচারকারীদের আটক করা হয়। পরবর্তীতে নৌকার মাঝি চান মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন বিকেল ৫টায় উখিয়ার বালুখালী সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড ও র‍্যাব যৌথ অভিযান পরিচালনা করে। এই যৌথ অভিযানে মিয়ানমারে পণ্য পাচারের অন্যতম মূলহোতা মো. আজিম উল্লাহকে (৪০) আটক করা হয়। আটক আজিম উল্লাহ উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, মিয়ানমারে অবস্থানরত ‘আনোয়ার’ নামের এক ব্যক্তির নির্দেশে তিনি দীর্ঘদিন ধরে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচার করে আসছিলেন। চট্টগ্রাম, সন্দ্বীপ ও হাতিয়া এলাকার অসাধু নৌ-মালিকদের সহযোগিতায় এসব পণ্য মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান আর্মির’ নিকট পৌঁছে দেওয়া হতো। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট