
বোয়ালখালী সংবাদদাতা
২০ অক্টোবর, ২০২৩ | ১২:১৪ অপরাহ্ণ
চট্টগ্রামের বোয়ালখালীতে দেশীয় তৈরি ২০ লিটার চোলাই মদসহ মো. করিম (৪৬) নামে এক মদ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। করিম উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জ্যৈষ্ঠপুরা ফতেয়ারখীল এলাকার মৃত আবদুল হকের ছেলে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দিবাগত রাত পৌনে ১টায় মদ বিক্রির সময় করিমকে গ্রেপ্তার করা হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ফতেয়ারখীল ডালার মোড় থেকে করিমকে মদসহ গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/এএইচ

মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
| যোহর শুরু | ১২ঃ০৬ |
| আসর শুরু | ৪ঃ১৮ |
| মাগরিব শুরু | ৬ঃ০৩ |
| এশা শুরু | ৭ঃ১৩ |
| আগামীকাল | |
| ফজর শুরু | ৪ঃ৫৯ |
| সুর্যোদয় | ৬ঃ১৪ |

প্যারিস অলিম্পিক (সরাসরি, বেলা ১১.৩০টা, স্পোর্টস ১৮-১)
গ্লোবাল টি২০, বাংলা টাইগার্স-ব্র্যাম্পটন উলভস ও মন্ট্রিল টাইগার্স-সারে জাগুয়ার্স (সরাসরি, রাত ৯টা ও রাত ২টা, টি স্পোর্টস) দ্য হানড্রেড, ব্রিমিংহ্যাম ফোনিক্স-নর্দার্ণ সুপারচার্জাস (সরাসরি, রাত ১১.৩০টা, সনি টেন ২)
ডব্লিউডব্লিউই (সরাসরি, সকাল ৬টা, সনি টেন ১) সকাল ১০টা, সনি টেন ১।


