চট্টগ্রাম রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি

অনলাইন ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৬ | ১২:১৩ অপরাহ্ণ

সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিভিন্ন ইস্যু নিয়ে আজ জরুরি সংবাদ সম্মেলন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। 

 

রবিবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ সংবাদ সম্মেলন।

 

দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের আগামীর সাংগঠনিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হবে।

 

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, সদস্যসচিব ও মুখপাত্রসহ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা এসময় উপস্থিত থাকবেন।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট