চট্টগ্রাম রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

ভারতের সাবেক রেলমন্ত্রী, বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে হাই কমিশনার করে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

ভারতের হাই কমিশনার হয়ে বাংলাদেশে ‘আসছেন’ দিনেশ ত্রিবেদী

অনলাইন ডেস্ক

১৯ এপ্রিল, ২০২৬ | ৫:২১ অপরাহ্ণ

ভারতের সাবেক রেলমন্ত্রী, বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে হাই কমিশনার করে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বলে খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

 

হিন্দুস্তান টাইমস লিখেছে, দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাই কমিশনারের দায়িত্ব দিতে যাচ্ছে ভারত। তিনি পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।

 

২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় মিশনে দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূত করার ঘোষণা দেওয়া হয়েছে।

 

হিন্দুস্তান টাইমস বলছে, ভারতের নরেন্দ্র মোদী সরকার ৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদীকে ঢাকায় পরবর্তী হাই কমিশনার হিসেবে মনোনীত করলেও বিষয়টি এখন তারেক রহমান নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের অনুমোদনের অপেক্ষায়।

 

দিনেশ ত্রিবেদী তৃণমূল কংগ্রেসের নেতা হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন। যদিও পরবর্তীতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। আর এবার সেই দীনেশকে বাংলাদেশে পাঠাতে চলেছে মোদী সরকার।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট