চট্টগ্রাম রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে কৃষক দলের নেতাকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

চট্টগ্রামে কৃষক দলের নেতাকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৬ | ২:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীতে কৃষক দলের এক নেতাকে ট্রাকচাপায় হত্যার অভিযোগে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় পাওনা টাকা না দিয়ে পরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে হাটহাজারী থানায় হত্যা মামলাটি দায়ের করা হয়েছে।

 

নিহত মোহাম্মদ ফয়সাল (৩৪) ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মৃত আবদুল মালেকের ছেলে। তিনি উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

 

শনিবার (১৮ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকারহাট বাজার এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত ফয়সাল প্রতিবেশি ট্রাকচালক মোহাম্মদ জুয়েলের কাছে প্রায় ৩৫ হাজার টাকা পাওনা ছিলেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার রাতে টাকা চাইতে গেলে ফয়সালকে সড়কে ট্রাকচাপা দেন জুয়েল। এতে ফয়সাল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, নিহত ফয়সালের মা পারভিন আক্তার বাদী হয়ে সকালে হাটহাজারী থানায় মামলা করেছেন। এতে ট্রাকচালক জুয়েলকে আসামি করা হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করেছে। অভিযুক্ত জুয়েল পলাতক। নিহত ফয়সালের লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট