চট্টগ্রাম বুধবার, ১৫ জুলাই, ২০২৬

সর্বশেষ:

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

অনলাইন ডেস্ক

১৫ জুলাই, ২০২৬ | ৩:৪৯ অপরাহ্ণ

বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়া এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধের পর সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি শুরু করেছে এইচএসসি পরীক্ষার্থীরা।

 

বুধবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে সায়েন্সল্যাব মোড় থেকে সচিবালয়ের উদ্দেশে যাত্রা শুরু করে তারা। দুপুর আড়াইটার দিকে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করে শিক্ষার্থীরা। পূর্বঘোষণা অনুযায়ী, পরীক্ষা শেষে দুপুর দেড়টা থেকে সায়েন্সল্যাব মোড়, শাহবাগ, মগবাজার, ইসিবি চত্বর এবং উত্তরা বিএনএস সেন্টারের সামনে জড়ো হওয়ার কথা ছিল তাদের।

 

এর আগে মঙ্গলবার সকাল ১১টার দিকে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করে। পরে তারা শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা শিক্ষা বোর্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন শেষে বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় জড়ো হয়। সেখানে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দিলেও সন্ধ্যার পর আবারও তারা অবস্থান নেয়। পরে রাত ১০টার দিকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা এলাকা ত্যাগ করে।

 

অবরোধ প্রত্যাহারের আগে ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী মিরাজ উপস্থিত শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ঘোষণা দেয়, ‘আজ রাতের মধ্যে যদি আমাদের পরীক্ষা স্থগিত করা না হয়, তাহলে আগামীকাল (বুধবার) ‘লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।’

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট