চট্টগ্রাম শুক্রবার, ২৬ জুন, ২০২৬

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে স্বাগতিক যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

২৬ জুন, ২০২৬ | ১০:৫৯ পূর্বাহ্ণ

এবারের বিশ্বকাপটা হতাশার মধ্য দিয়েই শেষ করলো তুরস্ক। প্রথম দুই ম্যাচে জয় না পাওয়া দলটি এরই মধ্যে বিদায় নিয়েছে। শেষ ম্যাচটিতে লক্ষ্য ছিল অন্তত একটি স্বান্তনার জয়। সেটি না পেলেও যুক্তরাষ্ট্রকে জিততে না দিয়ে ১ পয়েন্ট নিয়ে বাড়ি ফিরছে তারা।
ডি গ্রুপে তুরস্কের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ম্যাচটি ছিল স্বাগতিকদের গ্রুপ চ্যম্পিয়ন হওয়ার লড়াই। ম্যাচে ২-২ গোলে ড্র করে ৭ পয়েন্ট নিয়ে লক্ষ্য পূরণ করে যুক্তরাষ্ট্র। অন্যদিকে এই গ্রুপ থেকে প্যারাগুয়ের তুলনায় সমান ৪ পয়েন্ট নিয়েও গোলগড়ে এগিয়ে থেকে রানার আপ হয়ে নক আউট নিশ্চিত করে অস্ট্রেলিয়া।
২৬ জুন সকাল ৮টায় লস এঞ্জেলস স্টেডিয়ামে ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই লিড পেয়ে যায় স্বাগতিকরা। গোলদাতা অস্টন ট্রাস্টি। বাম দিকের কর্নার ফ্যাগ থেকে নেওয়া নিখুঁতভাবে অরক্ষিত অবস্থায় থাকা ট্রাস্টির দিকে যায়। ট্রাস্টি প্রথমে বলটি নিয়ন্ত্রণে নিয়ে তারপর কাছের পোস্ট লক্ষ্য করে জোরালো শটে জাল কাঁপান। ১০ মিনিটে ১-১ সমতায় ফিরে তুরস্ক। ইয়িলমাজ বলটি গুল’র দিকে বাড়িয়ে দেন দারুণ বুদ্ধিমত্তার সঙ্গে। চমৎকার ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন স্পেন লা লিগা কাব রিয়াল মাদ্রিদ তারকা আর্দা গুল। ৩১ মিনিটে অরকান কোকচু গোলে এগিয়ে যায় তুরস্ক। এলমালি ছয় গজের বক্সে দারুণ একটি কাটব্যাক করেন, আর কোকচু সহজ এক টোকায় বল জালে জড়িয়ে তুরস্ককে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।
আক্রমনের ঢেউ বইয়ে দিলেও ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না যুক্তরাষ্ট্র। ¯্রােতের বিপরিতে তাতে আবার সফল হয় তুরস্ক। অধিকাংশ সময় বল নিয়ন্ত্রনে রাখলেও যুক্তরাষ্ট্র বিরতিতে যায় ১-২ গোলে পিছিয়ে থেকে। আগের দুই ম্যাচেই হার মানা তুরস্ক বল পজিশনে খুব একটা ভালো জায়গায় না থাকলেও তারা প্রতিপক্ষের জালে বল পাঠাতে দারুণ মুন্সিয়ানা দেখিয়েছে। ম্যাচের ৬৪ মিনিট পর্যন্ত ১৫টি শট নিয়েও যুক্তরাষ্ট্র ৬টি শট তুরস্কের গোল পোস্টে রাখতে পারে, সফল হয় ২টিতে। অন্যদিকে তুরস্ক ৪ শটের দুটি পোস্টে রেখে দুটিতেই গোল পায়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচে ফিরে যুক্তরাষ্ট্র। স্বাগতিকরা দ্বিতীয় সাফল্যটি পায় ৪৯তম মিনিটে। এ সময় ত্রাতা হয়ে আসেন সেবাস্তিয়ান বারহল্টার। পরে দু’দলই গোলের চেষ্টা করলেও সাফল্য পায়নি কেউই। ফলে ২-২ সমতায় শেষ হয় ম্যাচটি। ম্যাচে সমানতালে খেললেও তুরস্কের তুলনায় আক্রমনে আধিপত্য ছিল যুক্তরাষ্ট্রের।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট