কক্সবাজারের টেকনাফে ক্রিস্টাল মেথ (আইস) ও ইয়াবা পাচারের দায়ে দুই মাদক কারবারিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার মৃত কাদের বকশের ছেলে আব্দুর রহমান (৩৩)। একই ইউনিয়নের মৌলভীবাজারের আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ (২৮)। রায় ঘোষণার সময় উভয় আসামি আদালতে উপস্থিত ছিলেন। আজ রোববার (৩০ নভেম্বর) দুপুরে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আবদুর রহিমের আদালত এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) […]