চট্টগ্রাম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

খাগড়াছড়িতে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী আহত

খাগড়াছড়িতে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে স্বামী নিহত, স্ত্রী আহত

খাগড়াছড়ি প্রতিনিধি

২৮ এপ্রিল, ২০২৬ | ৪:৩৮ অপরাহ্ণ

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের আলুটিলা এলাকায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে স্বামী নিহত হয়েছেন ও স্ত্রী আহত হয়েছেন।

 

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত যুবকের নাম মো. এনায়েত হোসেন সৌরভ (৩২)। আহত স্ত্রীর নাম প্রিয়া আক্তার (২৪)। সৌরভ খাগড়াছড়ি সদর হাসপাতাল মোল্লাপাড়া এলাকার মো. আল এমরানের ছেলে।

 

জানা গেছে, মাটিরাঙ্গা থেকে খাগড়াছড়ি আসার পথে সিএনজিও বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রী মো. এনায়েত হোসেন সৌরভ ও তার স্ত্রী প্রিয়া আক্তার গুরুতর আহত হয়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সৌরভ মারা যায়। সৌরভ ও প্রিয়ার আট মাস আগে বিয়ে হয়।

 

খাগড়াছড়ি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, নিহতের লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য রয়েছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট