আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার এটি নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে দেওয়া সেই স্ট্যাটাসে তিনি জানান, এটি তার শেষ নির্বাচন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ট্যাটাসে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জানিয়ে লিখেন, ‘মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও ১ আসনে মনোনীত করেছে! আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এবং সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ […]