চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার লাশ

নিজস্ব প্রতিবেদক

১০ মে, ২০২৬ | ৪:৪৯ অপরাহ্ণ

চট্টগ্রামের কোতোয়ালীতে তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুল শিক্ষিকার উদ্ধার করা হয়েছে।

রবিবার (১০ মে) বিকাল ৩টায় দেওয়ানজী পুকুরপাড় এলাকায় নিজ বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানা পুলিশের এসআই রাশেদ।

তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দরজা খোলা হয়। বাসার ভেতরে তাকে মৃত পাওয়া যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, গতকাল শনিবার থেকে পলি চৌধুরীর সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে রবিবার বাসার দরজা বন্ধ দেখে স্থানীয়দের ডাকা হয়। পরে পুলিশের সহায়তায় দরজার তালা ভেঙে ভেতরে তার লাশ দেখতে পান তারা। পলি বাসায় একাই থাকতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট