চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৪ জুন, ২০২৬

সর্বশেষ:

জিরা মসলার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ, নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা

ভেজাল মসলা তৈরি করায় চাক্তাইয়ের নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

১০ মে, ২০২৬ | ৪:৩৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর মধ্যম চাক্তাই এলাকায় জিরা মসলার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বাজারজাতকরণসহ নানা অপরাধে মেসার্স নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নানা অপরাধে আরও দুইটি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

রবিবার (১০ মে) এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

 

উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, জিরা মসলার সাথে কেরাওয়ে সিডস মিশ্রণ করে বাজারজাতকরণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য (বিভিন্ন ধরনের মসলা) প্যাকেট করা, নষ্ট পোকাযুক্ত মসলা বাজারজাতকরণ, পোস্তগুড়ার সাথে অন্যদ্রব্য মিশ্রণ করে বাজারজাতকরণের কারণে মেসার্স নবীন ট্রেডার্সকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া শিল্প রঙকে খাদ্য হিসেবে বিক্রয়, খাদ্যদ্রব্যে ক্ষতিকর নিষিদ্ধ কেমিক্যাল হাইড্রোজ খাবার হিসেবে বিক্রয়ের কারণে মেসার্স গোপাল দাসকে ৪০ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঘি বিক্রয়ের কারণে মেসার্স শাহ আমানত স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট