চট্টগ্রামের ফটিকছড়িতে যাত্রী বেশে এক মোটরসাইকেল চালককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩ মার্চ) সকালে ভূজপুর থানার দাঁতমারা বাজার এলাকা থেকে মো. আজম উদ্দিন (২৫) নামের ওই যুবককে অপহরণ করা হয়। অপহরণকারীরা ভুক্তভোগীর পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। অপহৃত আজম ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের তোফায়েল আহমদের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করেন। এই ঘটনায় আজমের ছোট ভাই মিজানুর রহমান ইমন বাদী হয়ে ভূজপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। অপহৃত আজমের ভাই মূসা বলেন, মঙ্গলবার সকাল ১০টার […]