চট্টগ্রাম শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬

থানায় সালিশি বৈঠক করতে গিয়ে আওয়ামী লীগ নেত্রী আটক

অনলাইন ডেস্ক

১৩ মে, ২০২৬ | ১২:৪৯ অপরাহ্ণ

নীলফামারীর সৈয়দপুর থানায় সালিশি বৈঠকে এসে আটক হলেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলার কাজী জাহানারা পারভীন।

 

 

গতকাল মঙ্গলবার (১২ মে) রাতে থানার গোল চত্বর থেকে তাকে আটক করে পুলিশ।

 

 

আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা।

 

 

জানা গেছে, মঙ্গলবার রাতে স্থানীয় একব্যক্তির পারিবারিক ঘটনা নিয়ে থানায় সালিশি বৈঠক করতে এসেছিলেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা পারভীন। এ সময় সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলাদলের সাধারণ রুপাসহ কয়েকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ তাকে আটক করে। তাকে আটকের সময়ে তিনি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, একাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার বলে’ স্লোগান দেন।

 

 

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, তাকে সদরের রামগঞ্জের সিদ্দিক হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানোর কার্যক্রম চলমান আছে।

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট