চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সরল ইউনিয়নে পাহাড়ি মাটি কেটে বিক্রির অভিযোগ পেয়ে গভীর রাতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটিভর্তি একটি নম্বরবিহীন মিনি ডাম্পার ট্রাক ফেলে চালক পালিয়ে যায়।
গতকাল মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত আড়াইটায় জঙ্গল পাইরাং এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গল পাইরাং এলাকায় পাহাড় থেকে অবৈধভাবে মাটি কেটে তা বিভিন্ন স্থানে পরিবহন করা হচ্ছে; এমন তথ্য পেয়ে মধ্যরাতে অভিযানে যায় প্রশাসন। এসময় পাইরাং বড় পুকুরপাড় এলাকা থেকে পাহাড়ি মাটিভর্তি একটি মিনি ডাম্পার ট্রাক ফেলে পালিয়ে যায় চালক। পরে ট্রাকটি জব্দ করা হয়।
তিনি আরো বলেন, পাহাড় মাটি কাটা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/পিআর
















