খাদ্যবান্ধব কর্মসূচিতে অনৈতিকভাবে টাকা হাতিয়ে নেওয়ায় কক্সবাজরের মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ডিলার আজিজুর হককে ২ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটিভ ম্যাজিট্রেট) আবু জাফর মজুমদার এই অভিযান পরিচালনা করেন। জানা যায়, হোয়ানক ইউনিয়নের বড়ছড়া গ্রামের মৃত আবছার মিয়ার পুত্র আজিজুল হক খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও নবায়নকৃত কার্ডধারিদের কাছ থেকে প্রতি কার্ডের জন্য ৩০০ টাকা করে অবৈধভাবে আদায় করে দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। বিষয়টি হোয়ানক […]