চট্টগ্রাম শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সর্বশেষ:

মাছ ধরায় নিষেধাজ্ঞা: দুঃস্থ জেলেদের মানবিক সহায়তা বিজিবির

মাছ ধরায় নিষেধাজ্ঞা: দুঃস্থ জেলেদের মানবিক সহায়তা বিজিবির

টেকনাফ সংবাদদাতা

১৬ মে, ২০২৬ | ৯:১৭ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে বিজিবির উদ্যোগে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে সীমান্তবর্তী ৪’শ জেলে পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

 

টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, সরকারি নিয়ম অনুযায়ী সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় সকল প্রকার মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে সীমান্তবর্তী এলাকার জেলেরা তাদের জীবিকা নির্বাহে সাময়িকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছেন।

 

জেলেদের এই মানবিক বিপর্যয়ের কথা বিবেচনা করে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির পক্ষ হতে দুঃস্থ ও অসহায় জেলে পরিবারের মাঝে খাবার সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়।

 

এরই ধারাবাহিকতায়, শনিবার (১৬ মে) দিনব্যাপী টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধীনস্থ বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই কার্যক্রমের আওতায় মাছ ধরায় নিষেধাজ্ঞাকালীন অসুবিধায় থাকা ৪ শ জন দুঃস্থ ও অসহায় জেলে পরিবারের মাঝে বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ করা হয়।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট